Wednesday, 19 October 2016

পতঞ্জলী...পট অঞ্জলী: 2016

একটি কানা ছেলে অঞ্জলী নামের একটি মেয়েকে মনে মনে খুব ভালবাসতো।*

একদিন সে সাহস করে অঞ্জলীকে বলেই  ফেলল,

"আমি তোমাকে খুব ভালবাসি।"

অঞ্জলী বলল,

"কিন্তু আমি তোমাকে ভালবাসি না..., তোমাকে বিয়ে করতে পারবো না..., তুমি খুব গরীব....তায় আবার তোমার এক চোখ কানা...আর আমার স্বাদ আহ্লাদ মেটানোর মুরোদ নেই তোমার।"

ছেলেটি বলল,

"আমি তোমার সব স্বাদ আহ্লাদ মেটানোর আপ্রান চেষ্টা করবো।"

কিন্তু অঞ্জলী ওর কোন কথাই শুনল না।
.
.
.কয়েক বছর পর অঞ্জলীর বিয়ে হয়ে গেলো এক বিজনেসম্যানের সংগে। ওর বর একটা অনেক বড ফ্যাক্টরীর ম্যানেজার।
.


একদিন ফ্যাক্টরীতে পার্টি ছিলো..., অঞ্জলীর বর অঞ্জলীকে ওর বসের সংগে দেখা করালো।

বসকে দেখে অঞ্জলীর তো চোখ কপালে উঠে গেছে..., আরে এ তো সেই কানা ছেলেটা।

তখন ওর বর জানালো,

"আমার মালিক অনেক মেহনত করে এই ফ্যাক্টরীটা দাঁড় করিয়েছে..., যার টার্ণওভার আজকের দিনে 5,000 কোটি টাকা।"

তারপর কোন একটা কাজ এসে গেলে অঞ্জলীর বর বাইরে গেলে সে ছেলেটিকে জিগ্যেস করলো,

"আপনিই কি আমাকে প্রপোজ করেছিলেন.?"

ছেলেটি বলল,

"হ্যাঁ, আমিই সেই।"

অঞ্জলী বলল,
"আমি খুব দুঃখিত, আপনার ওপর ভরসা করি নি।"


ছেলেটি একটা  দীর্ঘশ্বাস ফেলে বলল,
"আমি রোজ রাতে বালিশে মুখ গুঁজে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতাম, ভাবতাম অঞ্জলীকে পটাতে পারলে জীবনটা বদলে যেত আর বলতাম,

"পট অঞ্জলী, পট অঞ্জলী..."

মেয়েটি আবার জিগ্যেস করলো,

আপনি বিয়ে করেছেন.?"

ছেলেটি মুচকি হেসে কানা চোখটা আরেকটু ছোট করে বলল,

"আর বিয়ে নয়...., আমি আমার অঞ্জলী পেয়ে গেছি।"

আপনারা কি ঐ কোটিপতি বিজনেসম্যানের নাম জানেন.???
.
.
.
.
.
.
.
.
.
.

ইনিই বাবা রামদেব...!!!


.


আর ওর প্রথম প্রেমের থেকেই ওর প্রোডাক্টের নাম......

*পতঞ্জলী ( পট অঞ্জলী)
😜😝😝😜 😁😀😂

No comments:

Post a Comment