Wednesday, 19 October 2016

A deadly horror story: 2016


কেয়ার নতুন বিয়ে হয়েছে..,তার স্বামী ফরেস্ট অফিসার,বিয়ের কিছুদিন পরই তার পোস্টিং হল হিমাচল প্রদেশে .. কেয়া ওর স্বামীকে অনেক ভালোবাসত ..
একদিন ওরা বেড়াতে গেল .. পাহাড়ি রাস্তাটার ঠিক মাঝখানে দাড়িয়ে কেয়ার স্বামী ছবি তুলছিলো..হঠাৎ একটা ট্রাক আসল আর তাকে এক ধাক্কায় ছিটকে ফেলে দিল ..
কেয়া তার স্বামীর রক্তমাখা শার্টটা নিজের কাছে রেখে দিল ..
ও এখন সেই পাহাড়ি এলাকার নির্জন বাড়িটাতে একা একা থাকে .. অনেকেই ওকে বলেছে চলে আসতে কিন্তু ও কারো কথাই শুনে না ..
রক্তমাখা শার্টটা রাখা উচিত হয়নি .. প্রায় রাতেই কেয়া অদ্ভুত সব আওয়াজ শুনতে পায় ..
আজ কেয়া ঠিক করেছে ও শার্টের রক্ত ধুয়ে ফেলবে ..
খুব রাত তখন .. বাইরে অনেক বাতাস .. কেয়া ঘরের ভেতরেই বালতিতে জল নিয়ে সাবান দিয়ে শার্টটা ধুচ্ছে .. উফ! কিছুতেই রক্তের দাগ যাচ্ছে না .. একি! দরজাটা হঠাৎ খুলে গেল .. ঐ ত কে যেন আসছে .. পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে .. সাদা কাপড় পরা .. ধীরে ধীরে সামনে এল .. সাদা শাড়ি পরা একটা মহিলা .. চুলগুলো বাতাসে উড়ছে .. ভয়ংকরভাবে হাসি দিয়ে সে কেয়ার দিকে এগিয়ে এলো .. আর হাতটা বাড়িয়ে দিয়ে বলল ,
"দাগ নিয়ে চিন্তিত? ?? আর নয় চিন্তা .. এসে গেছে নতুন লেবুর শক্তিওয়ালা টাইড..দাগ থেকে দেয় নিমেষেই মুক্তি...😂😁😀😅

No comments:

Post a Comment